নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৬, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে নাড়ির টান ছেড়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশপথগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ করা গেছে। তবে চিরচেনা ভোগান্তি বা উপচে পড়া ভিড় ছাড়াই এবারের ফিরতি যাত্রা অনেকটা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় যাত্রীরা ধাপে ধাপে ফিরছেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপস্থিতি থাকলেও তা ছিল সুশৃঙ্খল। বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।

রোববার (২২ মার্চ) বিকেল থেকেই কমলাপুর স্টেশনে ট্রেনগুলোতে যাত্রীদের সরব উপস্থিতি দেখা গেছে। প্রায় এক হাজার যাত্রী নিয়ে বিকেলে ঢাকায় পৌঁছায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকুল এক্সপ্রেস’।

এই ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান জানান, সোমবার থেকে অফিস খোলা থাকায় পরিবারের সঙ্গে ঈদ কাটিয়েই তিনি ঢাকায় ফিরেছেন। তার মতে, বাসের তুলনায় ট্রেন ভ্রমণ অনেক বেশি নির্বিঘ্ন হওয়ায় তিনি বরাবরই এই পথ বেছে নেন।

একই ট্রেনের যাত্রী শাহজালাল জানান, এক সপ্তাহ আগে গ্রামে গিয়েছিলেন তিনি। এখন জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফেরা।

সদরঘাট লঞ্চ টার্মিনালে সোমবার ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় বাড়তে থাকে। যাত্রীরা জানান, এবারের লম্বা ছুটিতে স্বজনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে  খুশি তারা।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন শেষে এখন অনেকেই গ্রামে যাচ্ছেন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে। ঈদের সময়ের ভিড় ও ভোগান্তি এড়াতে ঈদের পরেই যাচ্ছেন বলে জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

১১

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১২

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৫

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৬

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৭

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৮

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৯

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

২০