News Editor
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামলা ও ভোট ডাকাতির অভিযোগ আনলেন নাসীরুদ্দীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও তুলেছেন। এসময় তাকে উদ্ধার করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিন দুপুর ১২.৪০ মিনিটের দিকে ফেসবুকে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।’

তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন ফেসবুক পোস্টে আরও লেখেন, অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

তবে অভিযোগের বিষয়টি নিয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে কেউ কিছু এখনও কিছু বলেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০