News Editor
৮ ডিসেম্বর ২০২৫, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় পেঁয়াজের দামে তারতম্য, কোথাও কোথাও কমেছে কেজিতে ২০ টাকাও

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে গতকাল (রোববার) পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে। রাজধানীসহ সারা দেশের খুচরা বাজারে এখনো সেই তুলনায় দাম কমেনি। যদিও ঢাকার খুচরা বাজারে আজ কোথাও কোথাও কেজিতে পেঁয়াজের দাম ২০ টাকা পর্যন্ত কমে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কোনো কোনো বাজারে এখনো ১৫০ টাকা দরেই বিক্রি হচ্ছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুরোনো পেঁয়াজের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা দরে। মুগদা-মানিকনগর বাজারে দেখা গেছে, একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে। তবে হাতিরপুলে প্রতি কেজি পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, অনেকেই বাড়তি দামে পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনেছেন। এগুলো বিক্রির পর কম দামে যারা পেঁয়াজ এনেছেন, তারাই কম দামে বিক্রি করতে পারছেন। সব বাজারে দাম কমতে দু’একদিন সময় লাগতে পারে।

এক সপ্তাহ আগে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, দেশের কৃষকদের কথা বিবেচনায় নিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়নি। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে তারা চাষের দিকে আর যাবেন না। এজন্য আমাদেরকে সবসময় কৃষকদের দিকে তাকাতে হবে।

তার বক্তব্যকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ২-৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৪০ টাকা পর্যন্ত বাড়িয়ে ১৫০ টাকায় নিয়ে যায়। তবে কৃষি মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতির দেওয়ার ঘোষণা আসায় দিনের ব্যবধানে পাইকারি বাজারে আবার ৪০ টাকা দাম কমেছে। এখন রাজধানীসহ সারা দেশের খুচরা বাজারে দাম কমার অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০