News Editor
২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সফরের শেষ ম্যাচে কেন ভালো করেনি আ‍য়ারল্যান্ড, জানালেন অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে আয়ারল্যান্ড। মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ আইরিশরা। ম্যাচ শেষে হতাশা ঝরেছে অধিনায়ক পল স্টার্লিংয়ের কণ্ঠেও। 

শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। এই লক্ষ্য সহজেই তাড়া করে ফেলে বাংলাদেশ। মাত্র ১৩.৪ ওভারে ৮ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিকরা।

সিরিজ হারের পর স্টার্লিং বলেন, ‘সত্যি বলতে, আজ আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ট্যুরের শেষ ম্যাচ! আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। বিশেষ করে ৬ থেকে ১২তম ওভারের সেই গুরুত্বপূর্ণ সময়ে রান তুলতে পারিনি, আর সেটাই শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।’

স্টার্লিং আরও জানান, ‘তবে গত এক-দুই সপ্তাহ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। দলের কিছু দিক নিয়ে আমরা খুশি, আবার কাজ করার কিছু জায়গাও স্পষ্ট আছে,” মন্তব্য স্টার্লিংয়ের।

লো-স্কোর ডিফেন্ড করতে না পারা নিয়ে স্টার্লিং বলেন, ‘এত কম রান ডিফেন্ড করা যেকোনো সময়ই কঠিন। যদি ১৪০–১৫০ রানের মতো একটা স্কোর করতে পারতাম, আর সাথে শুরুতেই কয়েকটা উইকেট তুলে নিতে পারতাম— তাহলে হয়তো ম্যাচটা আমাদের দিকেই যেত। আজকে যথেষ্ট রানই ছিল না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০