News Editor
২ ডিসেম্বর ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি করবে, খুবই আশাবাদী যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেন চুক্তিতে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট সাংবাদিকদের এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে গেছেন। তার এ সফরের মধ্যে এ আশাবাদ জানাল হোয়াইট হাউজ।

ট্রাম্প এ যুদ্ধ বন্ধে কঠোর পরিশ্রম করছে উল্লেখ করে প্রেস সচিব ক্যারোলিন আরও বলেন, “আমি মনে করি চুক্তির ব্যাপারে ট্রাম্প প্রশাসন খুবই আশাবাদী। তারা সত্যিকার অর্থে এ যুদ্ধ বন্ধে খুবই কঠোর পরিশ্রম করছেন। গতকাল ফ্লোরিডায় ইউক্রেনীয়দের সঙ্গে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আর এখন বিশেষ দূত স্টিভ উইটকোফ মস্কোতে যাচ্ছেন।”

গত রোববার ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্টিভ উইটকোফ। ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরপর সোমবারও তিনি ফের ইউক্রেনীয়দের সঙ্গে আলোচনা করেন।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরোভ বলেছেন, আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে। তবে কিছু বিষয় অমিমাংসিত রয়ে গেছে।

চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনের দনবাসের পুরো অঞ্চল তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছে। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়।

চুক্তি হলে যুক্তরাষ্ট্র দনবাসের দোনেৎস্ক, লুহানস্ক এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে। অপরদিকে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে। কিন্তু সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার যে দাবি ইউক্রেন করেছিল, সেটিতে মার্কিনিরা সমর্থন দেবে না।

সূত্র: দ্য নিউ আরব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০