News Editor
২৪ নভেম্বর ২০২৫, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কীটনাশকে হুমকিতে মৎস্য ও প্রাণিসম্পদ : নীতিতে সমন্বয়ের দাবি উপদেষ্টার

দেশে কৃষিতে নির্বিচারে কীটনাশক ব্যবহারের প্রভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাত সরাসরি ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি মনে করেন, বিষয়টিকে শুধু কৃষি খাতের সমস্যা হিসেবে দেখলে হবে না; মৎস্য ও প্রাণিসম্পদ নীতিতেও কীটনাশকের নিয়ন্ত্রণ স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার সিরডাপ মিলনায়তনে অ্যাগ্রোইকোলজি কোয়ালিশন বাংলাদেশ, পিকেএসএফ, ওয়েল্ট হাঙ্গার হিলফে, ওয়েভ ফাউন্ডেশন ও এফআইভিডিবি-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতের মৌলিক নীতিমালা : বাস্তবায়নের চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক পলিসি ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, কৃষিতে ব্যবহৃত কীটনাশক এখন মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গুরুতর হুমকি তৈরি করছে। তাই নীতিগত সমন্বয় ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়।

উপদেষ্টা বলেন, মাছ ধরার নিয়ম মানলেই হবে না, প্রাকৃতিক জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা এখন অত্যন্ত জরুরি। দেশীয় মাছ রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে। তিনি হাওর–বাওরের অভয়াশ্রম সুরক্ষায় দায়িত্বজ্ঞানহীন পর্যটনকে বড়ো বাধা হিসেবে চিহ্নিত করেন। তার মতে, অভয়াশ্রম ঘোষণা করলেই হবে না; পর্যটন নীতিতেও সুস্পষ্ট নিয়ন্ত্রণ না থাকলে উদ্যোগ সফল হয় না।

তিনি আরও বলেন, খাদ্য উৎপাদনে কৃষি যত গুরুত্ব পায়, মৎস্য ও প্রাণিসম্পদ খাত ততটা পায় না। এই অসম দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি। বরেন্দ্র অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে মাছ মরার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

ডায়ালগে সভাপতিত্ব করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএও’র বাংলাদেশ প্রতিনিধি শি জিয়াওকুন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। স্বাগত বক্তব্য দেন অ্যাগ্রোইকোলজি কোয়ালিশনের আহ্বায়ক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। গবেষণাপত্র উপস্থাপন করেন সেন্টার ফর সোশ্যাল রিসার্চের গবেষণা পরিচালক আহমেদ বোরহান, সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও প্রতিনিধি, খামারি ও বিশেষজ্ঞসহ বিভিন্ন স্টেকহোল্ডার এই আলোচনায় অংশ নেন। আলোচকদের মতে, কীটনাশকের যৌথ প্রভাব, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক জলাশয়ের সংকোচন এবং অনিয়ন্ত্রিত পর্যটন—সব মিলিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাত এখন একটি জটিল সংকটের দিকে এগোচ্ছে। নীতি–সমন্বয় ছাড়া এই খাতের বাস্তব সমস্যা সমাধান সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০