News Editor
১৩ নভেম্বর ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিয়ে শান্ত-তাইজুলদের প্রশংসায় হামফ্রেস

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ দল। দিন শেষে ২১৫ রানে পিছিয়ে রয়েছে আয়ারল্যান্ড দল। এদিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে কৃতিত্ব দিলেন তাদের স্পিনার ম্যাথু হামফ্রেস।র। 

হামফ্রেস বলেছেন, ‘হ্যাঁ, কঠিন দিন ছিল। আমাদের মাইন্ডসেট একদম পরিষ্কার ছিল। ব্যাটিংটা আসলে যুতসই হয়নি। আমরা মনে হয় চিন্তা করিনি যে আরো দুই দিন বাকি আছে। দেখা যাক কালকে কী হয়।’

বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে তিনি বললেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে, তাদের খেলার জন্য। তারা আসলে আমাদের অত বেশি সুযোগ দেয়নি। যে কারণে তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। শান্ত এবং (লিটন) দাস এসে উল্টো আমাদের আরো চাপে ফেলে দিয়েছে। কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।’

টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়ে হামফ্রেস বলেছেন, ‘হ্যাঁ, সে (শান্ত) অনেক ভালো করেছে। সে টপ ক্লাস প্লেয়ার। আমরা এটা জানতাম। সে শুরুটাও ভালো করেছে। নতুন বলটা সামলে নিয়েছে। শুরুতে আমরা ২ উইকেট নিলে চাপ দিয়েছিলাম। পরে দারুণ সব শট খেলে আমাদের আবার চাপে ফেলে দিয়েছে।’

পরে শান্ত এবং লিটনের জুটি নিয়ে হামফ্রেস বলেন, ‘যখন (দিনের) শুরুতে ২ উইকেট নিয়ে ফেললাম, নতুন ২ জন ব্যাটার ক্রিজে চলে আসলো। আমরা চেয়েছিলাম দ্রুত বাংলাদেশকে থামাতে। হয়তো ১৫০ রানের আশেপাশের লিডে থামানোর সুযোগ ছিল। তবে এই দুজন সেটা হতে দেয়নি। এখন ৩০০-এর বেশি রানের লিড নিয়ে ফেলেছে।’

এরপর তাইজুলকে নিয়ে হামফ্রেস বলেছেন, ‘সে এই কন্ডিশনে অন্যতম সেরা। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। স্পিনাররা অ্যাঙ্গেলটা ভালোভাবে ব্যবহার করতে পারে। আমরা চেষ্টা করছি এসব শেখার। তবে এমন কন্ডিশনে অনেক সময় কাজটা কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০