News Editor
২৯ অক্টোবর ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একদিনে ১০০০ মিমি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা-লক্ষাধিক ঘরবাড়ি প্লাবিত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের।

বৃষ্টিপাতের জেরে হুয়ে ও হোই আনসহ ঐতিহাসিক পর্যটন নগরীগুলোর পাশাপাশি বহু এলাকা তলিয়ে গেছে। এছাড়া বৃষ্টিপাতের পর ১ লাখের বেশি ঘরবাড়ি পানির নিচে চলে গেছে। বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মধ্য ভিয়েতনামে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বুধবার সরকারি এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রশাসন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৬ জন দা নাং শহর ও প্রাচীন নগরী হোই আন এলাকায় মারা গেছেন। উভয় স্থানই ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে, ১ লাখ ৩ হাজারেরও বেশি বাড়ি বন্যায় প্লাবিত হয়েছে, যার বেশিরভাগই পর্যটননগরী হুয়ে ও হোই আন এলাকায়।

ভিয়েতনামে প্রায় প্রতি বছরই ঝড় ও বন্যায় প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে থাকে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষা মৌসুমে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

দেশটির সরকারি আবহাওয়া সংস্থা জানায়, ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক নগরী হুয়ে ও হোই আন-এ এখনো ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। সোমবার রাত পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১০০০ মিলিমিটারের বেশি। আর এটি স্থানীয় ইতিহাসে একদিনে সর্বোচ্চ।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হোই আন শহরের বড় অংশ পানিতে তলিয়ে গেছে, এমনকি অনেক বাড়ির ছাদ পর্যন্ত ডুবে আছে। অন্যদিকে হুয়ে শহরের ৪০টি উপজেলার মধ্যে ৩২টিই এখন পানির নিচে। সেখানে পানির গভীরতা ১ থেকে ২ মিটার।

এছাড়া দা নাং শহরের বেশিরভাগ জলাধার ইতোমধ্যেই সর্বোচ্চ ধারণক্ষমতায় পৌঁছেছে। আর নদীগুলোর পানির উচ্চতাও ক্রমেই বাড়ছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, “নদী ও নগর এলাকার নিচু অংশে এখনো বিস্তৃত এলাকাজুড়ে বন্যা চলছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে হঠাৎ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়ে গেছে।”

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, কয়েকটি এলাকায় ভূমিধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। রাজধানী হ্যানয় ও বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির মধ্যে রেল যোগাযোগও মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। এটি এখনো চালু করা সম্ভব হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং কিছু এলাকায় বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৪০০ মিলিমিটারেরও বেশি হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০