News Editor
১১ অগাস্ট ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর বিস্ফোরণ গুজব: ফায়ার সার্ভিসের প্রতিবাদ

চট্টগ্রাম বন্দর এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে কেউ বলছেন, বোমা বিস্ফোরণ। আবার কেউ বলছেন, সিলিন্ডার বিস্ফোরণ। তবে ফায়ার সার্ভিস বলছে, এমন কোনো ঘটনা বন্দর এলাকায় ঘটেনি।

রোববার (১০ আগস্ট) মধ্যরাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ভবনে আগুন জ্বলছে। অন্ধকারের মধ্যে মানুষের চিৎকার চেঁচামিচি। ভিডিওগুলো চট্টগ্রাম বন্দর এলাকার বলে দাবি করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, বন্দর এলাকায় বিস্ফোরণের কোনো সংবাদ তাদের কাছে নেই।

ফেসবুকে অনেকেই চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে ভিডিওটি পোস্ট করেছেন। তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলো জানিয়েছেন স্থানীয়রা।

সত্যবার্তা নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে দাবি করা হয়, চট্টগ্রাম বন্দর এরিয়ার পাশে ভয়ংকর বিস্ফোরণ।
যদিও সেখানে কোন জায়গায় বিস্ফোরণ, কখন বিস্ফোরণ- এসব বিষয়ে কোনো তথ্য নেই। ওই পেইজের ভিডিওটি ২৭ জন শেয়ার করেছেন।

মো. আনিসুর রহমান আয়ান নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়— ‘এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর আবাসিক ভবনের ভয়ংকর বিস্ফোরণ। বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা। সকলে চট্টগ্রাম মেডিকেলে চলে আসো। আহতদের অনেক রক্তের প্রয়োজন।’

রাত দেড়টার দিকে মুহাম্মদ গোলাম রহমান আরবী নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে দাবি করা হয়—চট্টগ্রাম বন্দর আশেপাশে  এক ভয়ংকর বিস্ফোরণ হয়েছে। ওই পোস্টের কমেন্টে অনেকে কোথায় বিস্ফোরণ ও কখন বিস্ফোরণ জানতে চেয়েছেন। সেখানেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ গোলাম রহমান আরবী জানান, তিনি বন্দরের কোন এলাকায় বিস্ফোরণ হয়েছে জানেন না। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় থাকেন। ভিডিওটি তার পরিচিত লোকজন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০