Hamidul Haque
১১ জুলাই ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট

ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট

জেলা প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের যানজট ভয়াবহ রূপ নিয়েছে। যানজটের ভয়াবহতা এতটাই তীব্র যে পাঁচ মিনিটের পথ ঘণ্টাতেও পার হওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পর্যন্ত ১৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে যানজট ছিল। তবে সেই যানজট বেড়ে এখন ২৫ কিলোমিটারে দাঁড়িয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী। এতে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রামগামী যানগুলোর চলাচল করে অনেকটা ধীরগতিতে। সড়কের দূরাবস্থার কারণে যানগুলোকে ঘণ্টা পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সারাদিন-রাত যানজট লেগেই ছিল।

ওসি মামুন রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত এই যানজট ছিল ১৫ কিলোমিটার জুড়ে। তবে আজ সকালে এই যানজট ভয়াবহতায় রূপ নেয়। ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে যানজট লেগে আছে। তবে ঘণ্টাখানেক অতিবাহিত হওয়ার পর যানজট আরও বাড়বে। সকাল থেকে গাড়ি শুধু ঢাকার উদ্দেশ্যে ছাড়ছি। সিলেট লাইন বন্ধ হয়ে আছে। মহাসড়কের খারাপ অবস্থা ও ড্রাইভারদের অসচেতনতার অভাবে যানজটের কোনো উন্নতি হচ্ছে না। ট্রাফিক পুলিশসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দল যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছি।

প্রসঙ্গত, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ ২০১৭ সালে শুরু হলেও ধীরগতির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টিতে সড়কে গর্ত বেড়েই চলছে যার ফলে যানবাহনকে ধীরগতিতে চলতে বাধ্য হতে হচ্ছে, আর এ কারণেই প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০