নিউজ ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগের তিন ভাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বক্তব্যের শুরুতেই বড় দলগুলোকে কর্মদিবসে সমাবেশ না করার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘সমাবেশ করার জন্য দুই দলকে চৌহদ্দি ঠিক করে দেওয়া হয়েছে। বিএনপির জন্য কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ পুলিশ হাসপাতাল পর্যন্ত সভা-সমাবেশ ও মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের সমাবেশ ও মাইকিং মহানগর নাট্যমঞ্চ থেকে শুরু করে মুক্তাঙ্গন পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে।’

বিএনপি এবং আওয়ামী লীগের তিন সংগঠনকেই সমাবেশ শুক্রবার বেলা ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। ডিএমপি কমিশনারের পক্ষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের বরাবর পাঠানো পৃথক দুই চিঠিতে এসব তথ্য উল্লেখ করা হয়।

ডিএমপি কমিশনারের পৃথক দুই চিঠিতে ২৩টি করে শর্ত উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০