নিউজ ডেস্ক
২ অগাস্ট ২০২৩, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায় প্রত্যাখ্যান করে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ‘মিথ্যা ও সাজানো’ মামলায় সাজা আওয়ামী সরকারের ফরমায়েশি রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করে বিএনপি। এ রায় প্রত্যাখ্যান করে বিকালে তাৎক্ষণিকভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে যৌথভাবে সমাবেশ কর্মসূচি দিয়েছে যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দল। আর শুক্রবার ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সাজা প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিকালে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি। সেখান থেকে শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

এতে সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী বলেন, প্রহসনের রায় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে পরিচিত। তারা (আওয়ামী লীগ) তারেক রহমানকে এতটাই ভয় পায়, তিনি (তারেক রহমান) কখন এ দেশে ছুটে আসেন, এমন অজানা আতঙ্ক ও ভয়ে থাকে।

সমাবেশে আরও অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের মাহাবুবুল হাসান ভুঁইয়া পিংকু, আসিফুর রহমান বিপ্লব, মোনতাকিম সারোয়ার রিকিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী।

রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশের মহানগর ও জেলা শহরে প্রতিবাদ সমাবেশ করবে যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দল। এর অংশ হিসেবে রাজধানীতে শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১০

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১১

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১২

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৩

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৪

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

২০