নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৩, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর বিনোদন কেন্দ্রে জমেনি ঈদ আনন্দ

নিজস্ব প্রতিবেদক: ঈদের দিনে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে নেই দর্শনার্থী। ঈদ ছাড়া সাপ্তাহিক ছুটিতে যেমন ভিড় তেমনটাও দেখা যায়নি আজ।

বৃহস্পতিবার সরেজমিনে রমনা পার্ক, হাতিরঝিল এলাকায় গিয়ে দেখা যায়, ঈদের বিকেলে দর্শনার্থীদের তেমন আনাগোনা নেই। পরিবার বা বন্ধু সমেত বেড়াতে আসছেন কেউ কেউ।

কথা হয় রমনা পার্কে বেড়াতে আসা মুনীমের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকেই তো প্রচুর বৃষ্টি ছিল। বের হব কিনা তা নিয়ে দোটানায় ছিলাম। তবে দুপুরের পর থেকে বৃষ্টি থেমে যাওয়াতে বের হয়েছি। যদিও লোকজন অনেক কম।

আরেক দর্শনার্থী ইফতেখার এসেছেন কলাবাগান থেকে। তিনি বলেন,আজ তো ভেবেছিলাম যে বেরই হব না। কিন্তু বৃষ্টি কমে যাওয়ার এখানে আসলাম। আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায় কে জানে।

রমনা পার্কের শিশু চত্বর ছিল নীরব ও নির্জন। দুই একটা বাচ্চা ছাড়া কাউকেই দেখা যায়নি সেখানে। অথচ অন্যান্য সময় শিশুদের কলকাকলিতে মুখরিত থাকে এ স্থান।

পরিবার নিয়ে বেড়াতে আসা নজরুল ইসলাম বলেন, বৃষ্টি হলেও ঈদ উদযাপন করতে পরিবারসহ এখানে এসেছি। এ আবহাওয়াতে ভালোই লাগছে।

অপরদিকে হাতিরঝিল এলাকাতেও খুব বেশি দর্শনার্থীর দেখা মেলেনি। মগবাজার থেকে বেড়াতে আসা আরিফ হোসেন বলেন, সকাল থেকে কোরবানির গরু কাটা, বিতরণ করা ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলাম। বিকেলে ফ্রি হতেই এখানে চলে এলাম।

আরেক দর্শনার্থী কামরুজ্জামান এসেছেন বাড্ডা থেকে। তিনি বলেন, মূলত বৃষ্টির কারণেই আজ অনেকে ঘর থেকে বের হতে চাননি। পরিবারের সঙ্গে ঘরে বসেই ঈদ উদযাপন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০