News Editor
৩০ নভেম্বর ২০২৫, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে দ্বি-তল কাঠামোর ট্রাফিক পুলিশ বক্স

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, মানবিক ও কার্যকর করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দ্বি-তল কাঠামোয় পাঁচটি ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার (৩০ নভেম্বর) আগারগাঁও ক্রসিংয়ে সম্পূর্ণ আধুনিক সুবিধাসম্পন্ন দ্বি-তল কাঠামোয় নির্মিত একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি-ঝড়ের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে সেবা দেন। কোথাও আবার টিনের ঘরে সার্ভিস দিতে হয়, এটা কোনোভাবেই এই শহরের চিত্র হতে পারে না। ডিএমপি আমাদের কাছে অনুরোধ করেছিল আধুনিক পুলিশ বক্স নির্মাণের জন্য। আমরা পুলিশ সদস্যদের জন্য এক সুন্দর, নিরাপদ ও আরামদায়ক কর্মপরিবেশ তৈরি করছি, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

dhakapost

তিনি বলেন, নির্মাণকাজের সময় বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে, যাতে পথচারীদের কোনো অসুবিধা না হয়। ফুটপাতের ওপর কাঠামোটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে নিচ দিয়ে মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারেন।

পুলিশ বক্সগুলোকে নারীবান্ধবভাবে নির্মাণ করা হয়েছে উল্লেখ করে মোহাম্মদ এজাজ জানান, প্রথমে একটি টয়লেটের কথা ভাবা হলেও পরে নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো কাঠামোটি ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং পরিবেশবান্ধব স্ট্রাকচার হিসেবে নির্মাণ করা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ঢাকার মিরপুর-১৩ (হারম্যান মেইনার স্কুলের পাশে), সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, পুলিশ প্লাজার পাশে (ফজলে রাব্বি পার্ক সংলগ্ন) এবং সোনারগাঁও ইন্টারসেকশনসহ মোট চারটি স্থানে স্মার্ট ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জে. মঈন উদ্দীন, ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০