News Editor
১০ মার্চ ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিল দলে ফেরার খুব কাছে নেইমার, মানতে হবে ১ শর্ত

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র জাতীয় দলে ফেরার পথে। কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকায় তার নাম রয়েছে। চূড়ান্ত দলে সুযোগ পেলে ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবেন তিনি।

চোটের কারণে দীর্ঘদিন ব্রাজিলের জার্সি পরতে পারেননি নেইমার। তবে সান্তোসে ফিরে এসে নিজের ক্লাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আনচেলত্তির নজর কেড়েছেন সাবেক পিএসজি ও বার্সেলোনা তারকা।

গ্লোবো নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, আনচেলত্তি নেইমারের পারফরম্যান্স বিশেষভাবে ও কাছ থেকে দেখছেন। এমনকি তিনি বুধবার সকালে সান্তোস ও মিরাসোলের মধ্যকার ম্যাচে সরাসরি উপস্থিত থেকে নেইমারের শারীরিক অবস্থা যাচাই করবেন।

১২৮টি আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার এই ম্যাচের পারফরম করতে হবে ভালোভাবে। এই শর্ত পূরণ করতে পারেন কি না, সে বিষয়ই নির্ধারণ করে দেবে তার জাতীয় দলে ফেরা না ফেরা।

এই গ্রীষ্মে বিশ্বকাপ সামনে রেখে ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচটি ব্রাজিলের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ম্যাচটি ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আগামী সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। তখনই জানা যাবে নেইমার সেই দলে থাকছেন কি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০