News Editor
৬ জুন ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরের ঈদুল আযহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফে

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধ্যে পবিত্র ঈদুল আযহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ আটরশিতে।

যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য্যের মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান আশেকান ও ধর্মপ্রান মুমিন মোসলমানেরা বাস, মাইক্রোবাস,প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করেছে৷ ঈদুল আযহার নামাজে হাজার হাজার আশেকান জাকেরানদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হবে দরবারশরীফ এলাকা।

আগামীকাল শনিবার সকাল ১০ টায় পবিত্র ঈদুল আযহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দরবার শরীফের কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই জাকেরান, আশেকানদের সুবিধার্থে থাকা,খাওয়া ও নামাজের জন্য বৃহৎ সামিয়ানা প্যান্ডেল টানানো,লাইটিং ব্যাবস্থা, নিরাপত্তার জন্য সি,সি ক্যামেরা স্থাপন সহ কয়েকশত নিজস্ব স্বেচ্ছাসেবক প্রস্তত করা হয়েছে।
কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে কয়েকশত গরু,ছাগল। সেই সাথে প্রস্তুত করা হয়েছে কোরবানীশালা। ফরজ, সুন্নত, নফল ইবাদতের পাশাপাশি জেকের আশকার ও মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে শেষ হবে ঈদুল আযহার বৃহৎ কর্মসুচী।
দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদুল আযহার নামাজের ঈমামতি ও মোনাজাত করবেন দরবার শরীফ জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওলানা আবুল হাশেম লক্ষ্মীপুরী। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০