Hamidul Haque
৩ মে ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

অনলাইন ডেস্ক: শুক্রবার (২ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়, পাকিস্তানে উৎপাদিত কিংবা সেখান থেকে রপ্তানিযোগ্য কোনো পণ্য আর ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।

এনডিটিভির বরাতে জানা গেছে, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থেই এ নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি। আদেশে আরও বলা হয়, নিষেধাজ্ঞার কোনো ব্যতিক্রম ঘটাতে হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিতে হবে।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক পর্যটকবাহী বাসে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে। যদিও ইসলামাবাদ এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, এ সংক্রান্ত কোনো প্রমাণ ভারত দেখাতে পারেনি।

এ ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ভারত এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করেছে, পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে এবং ওয়াঘা-আটারি সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারের হুমকি দেয়, শিমলা চুক্তি বাতিলের ইঙ্গিত দেয় এবং সাধারণ ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেয়। একইসঙ্গে ভারতের সঙ্গে প্রধান সীমান্ত প্রবেশপথটিও বন্ধ করে দেওয়া হয়।

দুই দেশই পরস্পরের আকাশসীমায় একে অপরের উড়োজাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন ও গোলাগুলির ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালায়। ঠিক তার পরদিনই ভারতের পক্ষ থেকে এ বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা আসে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের তরফ থেকে ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য’ রয়েছে যে, তারা শিগগিরই একটি সামরিক হামলা চালাতে পারে।

অন্যদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর দুই দিন নিজের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। ভারতের সামরিক বাহিনীকে ‘প্রয়োজন অনুযায়ী জবাব দিতে’ পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে পুরো দক্ষিণ এশিয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০