News Editor
৭ ডিসেম্বর ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী কাজের জন্য ধানের শীষের প্রার্থীকে জমানো টাকা দিলেন বৃদ্ধা

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রচাmcর3ণার সময় নিজের জমানো টাকা তুলে দিয়েছেন মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধা। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডের মডেল টাউন দীঘিরপাড় এলাকায় উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।  

মমতাজ বেগম তার সঞ্চয়ের ১০ ও ২০ টাকার নোটের বান্ডেল নির্বাচনী কাজে খরচের জন্য শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে তুলে দেন। পরে তিনি বৃদ্ধা নারীর টাকা হাতে নিয়ে বলেন, ‘আমি টাকা পেয়েছি, আপনার কাছেই টাকাগুলো রাখেন।’ কিন্তু কিছুতেই মানতে রাজি হননি ওই বৃদ্ধা। শেষ পর্যন্ত শেখ ফরিদ আহমেদ মানিক তার টাকাগুলো গ্রহণ করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেন। টাকা গ্রহণ করায় খুশি হয়ে বৃদ্ধা শেখ ফরিদ আহমেদ মানিকের মাথায় হাত দিয়ে দোয়া করেন।

অশ্রুসিক্ত কণ্ঠে মমতাজ বেগম বলেন, বাবা, এই টাকাগুলো আমি খুব কষ্টে জমাইছি। আপনি নির্বাচনী কাজে ব্যয় করবেন। আপনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। তাই টাকাগুলো দিয়েছি। আপনি আমাদের পাশে থাকবেন এইটুকুই আশা।

শেখ ফরিদ আহমেদ মানিক বৃদ্ধা মমতাজ বেগমের হাতে হাত রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের এই ভালোবাসাই আমার শক্তি। আমৃত্যু মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। চাঁদপুর-৩ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও উন্নয়ন বঞ্চিত অবস্থার পরিবর্তন করাই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে ন্যায়, উন্নয়ন ও সেবার নতুন অধ্যায় রচনা করতে চান তিনি।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০