Hamidul Haque
২৭ মে ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১৫৪১, মৃত্যু ২২, সুস্থ ৩৪৬

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরো এক হাজার ৫৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন। একই সময়ে দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৪৪।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে ৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৪১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন।

নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৫৪৪ জনের মৃত্যু হলো। এদের মধ্যে দুই জন নারী এবং বাকিরা পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরো জানান, ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৪৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৭ হাজার ৯২৫ জন সুস্থ হলেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০