নিউজ ডেস্ক
১০ জুলাই ২০২৩, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দেশের মানুষের তাদের প্রতি আর কোনো আস্থা নেই। দেশের মানুষ এই দুটি দলকে আর পছন্দ করে না, তাদের আর ক্ষমতাও দেখতে চায় না। দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। দেশের ৩০০টি সংসদীয় আসনের প্রতিটি নেতাকর্মীকে সেভাবেই কাজ করতে হবে।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, আওয়ামী লীগ সরকারের লোকজন কুইক রেন্টালের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি। আর বিএনপির আমলে তারা বিদ্যুতের জন্য মানুষকে হত্যা করেছে। মুখে উন্নয়নের কথা বললেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করেনি। কমিশন খাওয়ার জন্য তারা বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। তাদের কারণেই কানাডায় বেগমপাড়ার জন্ম হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা জাতিকে বেকার হিসেবে গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায়, কর্মসংস্থান সৃষ্টি করে না, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এ শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ঢেলে সাজানো হবে।

তিনি বলেন, গ্রামের উন্নয়নের জন্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা চালু করেছিলেন। তিনিই গরিব মানুষের জন্য গুচ্ছগ্রাম তৈরি করেছেন।

সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারায় দলের মহাসচিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মো. জহিরুল ইসলাম জহির, মো. মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য- শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন প্রমুখ।

নাটোর জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে সোমবার বেলা ১১টায় শুরু হওয়া নাটোর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক আলা উদ্দিন মৃধা। দীর্ঘ ২১ বছর পর নাটোর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০