নিউজ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৩, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লি যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: এবার দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। ২১ আগস্ট তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পরদিন ২২ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত ও দলটির আন্তজার্তিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে জিএম কাদের দিল্লি সফরে যাচ্ছেন। ২৩ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। মাশরুর মাওলা ছাড়াও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিএম কাদেরের সহধর্মিণী শেরিফা কাদের এমপি এই সফরে থাকবেন।

এদিকে সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেন জিএম কাদের। গুলশানে মাশরুর মাওলার বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনে জাতীয় পার্টির অবস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দিল্লি সফরের রাজনৈতিক তাৎপর্য অনেক। নানা কারণেই তাই এ সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর আগে ৬ আগস্ট ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দিল্লি সফরে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এই দলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি, যুগ্মসাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য পরাভীন জামান এবং দলের সংসদ-সদস্য আরমা দত্ত।

দিল্লি সফরের সময় আওয়ামী লীগের নেতারা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরসহ বিজেপির একাধিক শীর্ষ নেতা এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। জিএম কাদেরের এবারের সফরের সময়ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০