News Editor
১২ জুন ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাল তলা ক্যাফে আগুন: চার বন্ধুর স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর এলাকার তাল তলা ক্যাফে তে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক রাত আড়াইটার দিকে ঘটে এ ঘটনা। এতে নগদ টাকা, খড়ের ঘর, আসবাবসহ অন্তত প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

তাল তলা ক্যাফে আগুনে ক্ষতিগ্রস্ত কাঠের ঘর ও পোড়া আসবাবপত্র
জানা গেছে, কুমারখালী – ইসলামী বিশ্ববিদ্যালয় সড়কের গড়ের বাড়ি কাঞ্চনপুর এলাকায় সড়কের দুই ধারে প্রায় পাঁচ শতাধিক তালগাছ রয়েছে। সেখানকার প্রাকৃতিক সুন্দর্যে দুর – দুরান্ত প্রতিদিন দর্শনার্থীরা ছুটে আসেন। প্রায় এক বছর আগে সেখানে ঢাকা ওয়াল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহ রুবায়েত ইসলাম রোহান , কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী স্বাধীন আহমেদ ও রিয়াদ এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষার্থী সজিব আহমেদ মিলে প্রায় ১৩ শতাংশ জমির ওপর তাল তলা ক্যাফে গড়ে তোলেন। প্রতিদিনই দর্শনার্থীরা ছুটে আসেন সেখানে।

আরো জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধায় চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের শফি মণ্ডলের ছেলে সজল তার ১০ – ১২ জন বন্ধু ও স্বজন নিয়ে তাল তলা ক্যাফেতে এসেছিলেন। তারা এসে ক্যাফের দোলনা নৌকায় বিনা টিকিটে উঠে পড়েন। এ নিয়ে তাদের সঙ্গে ক্যাফে কর্তৃপক্ষের কয়েক দফা বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাত ১২ টার দিকে সজলরা ক্যাফে ত্যাগ করেন। আর রাত আনুমানিক আড়াইটার দিকে ক্যাফের প্রধান ঘরে আগুন দেখতে পান শ্রমিকরা।

বুধবার (১১ জুন) বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, সড়কের দুই ধারে সাড়ি সাড়ি এক পায়ে দাঁড়িয়ে আছে তালগাছ গুলো। সড়কের পূর্বদিকে তাল তলা ক্যাফে। ক্যাফের প্রধান ঘরটি নেই। সেখানে পড়ে আছে আগুনে পোড়া গ্যাসের সিলিন্ডার, চুলা, ওভেনসহ আসবাব ও বিভিন্ন ধরনের পণ্য। ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা।

এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শনার্থী বলেন, কুষ্টিয়া শহরে পরিবার পরিজন নিয়ে এসেছি। কিন্তু রাতে কারা যেন ক্যাফেতে আগুন লাগিয়েছে। তাই ফিরে যাচ্ছি।

তাল তলা ক্যাফের মালিক ( একাংশ) শাহ রুবায়েত ইসলাম রোহান  বলেন, চার বন্ধু মিলে এক বছর আগে ক্যাফেটি চালু করেছি। তাল গাছের কারনে দুর দুরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। গতকাল স্থানীয় সজল তার বন্ধু ও স্বজনরা এসে বিনা টিকিটে নৌকায় চড়ে ছিল। টাকা চাইলে তাদের সঙ্গে কয়েক দফা বাগবিতণ্ডা হয়। সবশেষ রাত ১২ টার দিকে ক্যাফে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান তারা। এরপর রাত আড়াইটার দিকে শুনি ক্যাফেতে আগুন জ্বলছে। ভবিষ্যতে আরো বড় করার পরিকল্পনা ছিল।

তার ভাষ্য, শত্রুতা করে সজল বা তার লোকজন ক্যাফেতে আগুন লাগিয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ এসেছিল। থানায় মামলা করা হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সজলের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া।

তাল তলা ক্যাফের চার বন্ধু যেন ফের ঘুরে দাঁড়াতে পারেন। সেই লক্ষে সহযোগীতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।]

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Coronavirus disease 2019

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১০

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১১

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১২

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৩

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৪

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৫

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৬

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৭

Founding of YouTube A Short History

১৮

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৯

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

২০