Hamidul Haque
২৬ মে ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি ও হয়রানি ঠেকাতে কঠোর নজরদারির ঘোষণা নৌ পুলিশের

জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে কোরবানির পশু পরিবহনকে নিরাপদ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌ পুলিশ। এরই অংশ হিসেবে আজ নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে পশুর হাট ইজারাদারগণ ও নৌ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার)। তিনি বলেন, “নৌপথে কোরবানির পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ আগের বছরের মতো এবারও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। চাঁদাবাজি, চুরি কিংবা অন্য কোনো ধরনের অপরাধ যাতে না ঘটে সে জন্য বিশেষ নজরদারি চালানো হবে।”

সভায় আলোচনার মূল বিষয় ছিল:

অতিরিক্ত পশু বোঝাই নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে নৌযান পরিচালনা

পশুর হাটে সিসি ক্যামেরা স্থাপন ও টহল জোরদারকরণ

চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নগদ অর্থ লেনদেনের পরিবর্তে ডিজিটাল বা ব্যাংকিং ব্যবস্থার পরামর্শ

হাটে নির্ধারিত হাসিল ফি প্রদর্শনের নির্দেশনা

পকেটমার, ছিনতাইকারী ও প্রতারক চক্র থেকে সজাগ থাকার আহ্বান

পশুবাহী নৌযানে হাটের নামসহ ব্যানার টানানো

সভায় উপস্থিত হাট ইজারাদারগণ গত বছরের মতো এবারও নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বলেন, বিগত ঈদে নৌ পুলিশের কার্যক্রমের ফলে পশু পরিবহন অনেক সহজ ও নিরাপদ হয়েছিল।

ডিআইজি মিজানুর রহমান হাট ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, “যদি কেউ চাঁদাবাজি বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিকভাবে জানাতে হবে। নৌ পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।”

সভায় অংশগ্রহণ করেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস), পুলিশ সুপার (ক্রাইম, অপস্, এস্টেট ও ডেভেলপমেন্ট), ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপারবৃন্দ, হাট ইজারাদারবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চলের পুলিশ কর্মকর্তারা।

সভা শেষে ডিআইজি উপস্থিত ইজারাদারদের ধন্যবাদ ও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১১

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১২

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৪

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৫

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৬

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৭

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৮

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৯

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

২০