News Editor
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুর-১ আসন : মনোনয়ন পত্র সংগ্রহ করলেন রনি মজুমদার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মো. রনি মজুমদার।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রনি মজুমদারের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন স্থানীয় শুভানুধ্যায়ী ও সমর্থকরা।

মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে মো. রনি মজুমদার সাংবাদিকদের বলেন, ‘চাঁদপুর-১ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবো।’

তিনি আরও জানান, ‘নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে মনোনয়ন পত্র দাখিল করা হবে।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ ও প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন। চাঁদপুর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০