নিউজ ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বন্দর রক্ষায় মশাল মিছিল

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম বন্দরকে বিদেশী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হালিশহরে এ মশাল মিছিল হয়। এ সময় বন্দর বিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে নানা স্লোগান দেয়া হয়। এর মধ্যে রয়েছে, ‘‌বিদেশী ইজারা মানি না। চট্টগ্রাম বন্দর রক্ষা কর।’

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর জাতীয় সম্পদ ও কৌশলগত নিরাপত্তার প্রশ্নে অতি গুরুত্বপূর্ণ। কার স্বার্থে এনসিটি, লালদিয়া টার্মিনালসহ মূল স্থাপনাগুলো বিদেশী অপারেটরের হাতে তুলে দেয়া হচ্ছে? এ সিদ্ধান্ত জনগণের মতামতের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী।

শ্রমিক নেতারা বলেন, বিদেশীদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত বহাল রাখতে চাইছে। তাদের দাবি, নির্বাচিত নয় এমন সরকারের পক্ষে চট্টগ্রাম বন্দরের মত কৌশলগত সম্পদ নিয়ে সিদ্ধান্ত নেয়া অনৈতিক।

বক্তারা আরো বলেন, বিগত সরকারের সময় নেয়া একতরফা ইজারার সিদ্ধান্ত বর্তমান সরকার বহাল রেখেছে, এটি দুঃখজনক। চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেয়ার কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না।

বক্তারা আরো বলেন, এ আন্দোলন কেবল শ্রমিকদের নয়, সমগ্র জনগণের আন্দোলন। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ সবাইকে যুক্ত করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০