Hamidul Haque
১৫ জুন ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এক দিনে ৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫০টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন মহানগরের এবং ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

জেলা প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ১৫০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন মহানগরের ও ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি।

রবিবার (১৫ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিনটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫০টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। এর মধ্যে পুরুষ ৪ এবং নারী ৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় (গত শনিবার) ২৪ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

এই হিসাবে এক দিনের ব্যবধানে চট্টগ্রামে নমুনা পরীক্ষা বেড়েছে ৬ গুণের বেশি। আর এক দিনের ব্যবধানে গতকাল করোনা শনাক্ত বেড়েছে ৮ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ৪ জুন থেকে রবিবার পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। এর মধ্যে নগরে ১৫ জন এবং জেলায় ৩ জন।

আক্রান্তদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৯ জন। চট্টগ্রামে ১৫টি হাসপাতাল-ল্যাবের মধ্যে রবিবার ৪টিতে ১৫০ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লোকসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রামে ঈদের আগে প্রথম শনাক্তের পর গত ১২ দিনে মোট ১৮ জন করোনা আক্রান্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০