স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২০, ৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ

ভয়াবহ করোনাভাইরাসে মৃত্যুর  সংখ্যা গতকালই ৩ লাখ ছাড়িয়ে গেছে। বরাবরের মতোই ওইদিনও সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন স্থানে মারা গেছে আরও ৫ হাজার ৩১৭ জন। ফলে এই মুহূর্তে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৩৭২ জন। এদের মধ্যে শুক্রবার সকালেই মারা গেছে আরও ২৯০ জন।

বৃহস্পতিবারও করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, ১ হাজার ৭১৫ জন। ফলে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯১২তে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। আক্রান্ত ও মৃত্যুতে এখনও করোনা তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৩৩ হাজার ৬১৪, ইতালিতে ৩১ হাজার ৩৬৪, স্পেনে ২৭ হাজার ৩২১, ফ্রান্সে ২৭ হাজার ৪২৫, ব্রাজিলে ১৩ হাজার ৯৯৯, বেলজিয়ামে ৮ হাজার ৯০৩, জার্মানিতে ৭ হাজার ৯২৮, ইরানে ৬ হাজার ৮৫৪, নেদার‍ল্যান্ডস ৫ হাজার ৫৯০ এবং কানাডায় মারা গেছে ৫ হাজার ৪৭২ জন।

তবে করোনায় লাখ লাখ মানুষ মারা গেলেও সুস্থ হয়ে উঠার সংখ্যাও কিন্তু কম নয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৭ লাখ ৩ হাজার ৮০৮ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এদের মধ্যে ৪৫ হাজারের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ আগামীতে করোনায় মৃত্যু যে সাড়ে ৩ লাখ ছাড়িয়ে যাবে তা এক প্রকার নিশ্চিত।

তবে আশার কথা এই যে, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এর ভ্যাকসিন আবিষ্কারের মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ১০৮টি গবেষক দল করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় লিপ্ত। এরমধ্যে আটটি ভ্যাকসিনের প্রথম ধাপ অর্থাৎ মানবদেহে প্রয়োগ সম্পন্ন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০