News Editor
২৪ ডিসেম্বর ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণে যুবক নিহত : আলামত সংগ্রহে বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিয়াম (২১) নামের এক যুবক নিহতের ঘটনায় আলামত সংগ্রহে ঘটনাস্থলে এসেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঘটনার পর খবর পেয়ে শক্তিশালী ককটেলের আলামত সংগ্রহ শুরু করে।

তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, ঘটনাটি ঘটার পর আমাদের সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। এই ঘটনাটি কারা ঘটিয়েছে ইতোমধ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কার্যক্রম শুরু করেছে।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিয়ামের।

নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, আমার ভাই জাহিদ কার ডেকোরেশন দোকানে কাজ করত। দোকান থেকে সে নাস্তা কিনবে বলে বেরিয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মাথার ওপর ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে আমার ভাই মারা যায়।

তিনি আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়। বর্তমানে মগবাজারের বাসিন্দা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৪

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৫

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১৬

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৭

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৮

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৯

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০