News Editor
৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এম এম হোসাইন ফরিদপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী

‘জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জন্য নেলসন ম্যান্ডেলা, তিনি ছিলেন বাংলাদেশের জন্য মাহথির মোহাম্মদ। জিয়াউর রহমানের অনন্য সৃষ্টি বিএনপির উনিশ দফার মাধ্যমে দেশের প্রভূত উন্নয়ন হয়’ বলেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও এই আসনের সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফের জামাতা এম এম হোসাইন।

তিনি আরও বলেন, তারুণ্যের প্রতীক তারকে জিয়া অতি শীঘ্রই দেশে এসে ক্ষমতা গ্রহণ করবেন সেই জন্য আমরা অধীর হয়ে অপেক্ষা করছি।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ফরিদপুরের সদরপুরে এ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদরপুরের হাসপাতালের মোড় থেকে র‍্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেপারীবাড়ির মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর সরকারি কলেজের সাবেক জিএস শাহজামাল সাহেব, বিএনপির সাবেক নেতা রফিকুল ইসলাম বাবু মোল্লা।
এম এম হোসাইন আরও বলেন, আমার শ্বশুর চৌধুরী আকমাল ইবনে ইউসুফ ছিলেন দেশ নেত্রী খালেদা জিয়ার একান্ত কাছের মানুষ। তিনি ফরিদপুর ৪ আসনে এমপি থাকা কালে প্রচুর উন্নয়নমূলক কাজ করে গেছেন। আমিও যদি নির্বাচিত হতে পারি আমিও আপনাদের কল্যাণে উন্নয়নমূলক কাজ করব ইনশআল্লাহ্।
আনন্দ শোভাযাত্রায় সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০