Hamidul Haque
১৯ মে ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একইমঞ্চে সম্মাননা পেলেন দুই বোন

বিনোদন ডেস্ক : অভিনয়ে মেহজাবিন চৌধুরীর ক্যারিয়ার প্রায় দেড় দশকের। ক্যারিয়ারে বহু সম্মাননা পেয়েছেন তিনি। এবার তার সঙ্গে যোগ হয়েছেন তারই ছোটবোন মালাইকা চৌধুরী। মাস কয়েক আগেই অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা। কাজ করেছেন একটিমাত্র নাটকে। আর সেটি বেশ আলোচনায় এসেছিল।

এবার বড় বোনের সঙ্গে এ নাটকের জন্য একইমঞ্চে সম্মাননায় ভুষিত হলেন তিনি। ‘সম্পূর্ণা বাংলাদেশ’ নামে একটি সংগঠন সম্প্রতি তাদেরকে সম্মননা প্রদান করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সুব্রত দে ও সভাপতি স্বর্ণলতা দেবনাথ।

১৮ মে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বসে ‘গ্রীন-ই সম্পূর্ণা বাংলাদেশ ২০২৫’ সম্মাননার তৃতীয় আসর। আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী, গায়িকা তানজিন মিথিলা, ফ্যাশন হাউজ ‘গয়না বাকসো’র প্রতিষ্ঠাতা ও কর্ণধার টুম্পা ফেরদৌস, ফ্যাশন হাউজ ‘সেলিব্রিটিস চয়েজ’ ও ‘তিশাস বিউটি হাব’র কর্ণধার ফারহানা সামাদ তিশা, গায়িকা কোনাল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া’সহ আরো অনেকে। অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুরকে।

এ আয়োজন প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘এতো চমৎকার আয়োজনে আমাকে, আমার বোনকে সম্মানিত করায় আমরা সত্যিই ভীষণ অনুপ্রাণিত এবং গর্বিতও বটে।’

ফারহানা সামাদ তিশা বলেন, ‘সুব্রত দাদা ও স্বর্ণলতা দেবনাথকে আন্তরিক কৃতজ্ঞতা এতো নান্দনিকভাবে সম্মাননায় ভূষিত করায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০