নিউজ ডেস্ক
১৯ অগাস্ট ২০২৩, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৮ বছর পরও বঙ্গবন্ধুর খুনিদের নামে স্লোগান দেয়া বন্ধ হলো না- কে এম খালিদ

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক ও আক্ষেপের বিষয় যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৪৮ বছর পরও বঙ্গবন্ধুর খুনিদের নামে স্লোগান দেয়া বন্ধ হলো না। এটা আজ প্রমাণিত সত্য যে জাতির পিতাকে সপরিবারে হত্যাকাণ্ডের মূল কুশীলব জিয়াউর রহমান। তার স্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন, তার পুত্র লন্ডন থেকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এ স্বপ্ন তো জাতির পিতা দেখেননি। তিনি ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আত্মত্যাগ, অবর্ণনীয় কষ্ট ও নির্যাতন সহ্য করে বাংলাদেশকে স্বাধীন করেছেন।

শনিবার বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে জাদুঘর আয়োজিত ‘আগস্ট হত্যাকাণ্ড: বর্তমানের দায়’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধর সময় পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গিয়েও হত্যা করার সাহস পায়নি, কিন্তু কিছু কুলাঙ্গার বাঙালি ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করলো। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তৎকালীন জার্মান চ্যান্সেলর মন্তব্য করেছিলেন যে জাতি তাদের জাতির পিতাকে হত্যা করতে পারে, সে জাতিকে বিশ্বাস করা যায় না। অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে কে এম খালিদ বলেন, তারা যেন তাদের সন্তানদের জাতির পিতার হত্যাকারীদের নামে স্লোগান দেয়া থেকে নিবৃত্ত করেন। বঙ্গবন্ধুর খুনির নামে যেন আর রাজনীতি, হরতাল, অবরোধ করা না হয়। স্বাধীনতা বিরোধীরা যেন আর কোনদিন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে এ বিষয়ে তিনি উপস্থিত সবাইকে দীপ্ত শপথ নেয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা, গবেষক এবং রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর শিক্ষা অফিসার সাইদ সামসুল করিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০