Hamidul Haque
৭ জুন ২০২০, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে আরও ১০২ জন করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে আবারো ১ দিনে শতাধিক করোনা রোগী সনাক্ত হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে আরও ১০২ জন। এ নিয়ে ৭ জুন রবিবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫০০ জন।

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে মোট ৮৫ জন । ৭ জুন রবিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা থেকে ১১৮ জন, রূপগঞ্জ উপজেলা এলাকা থেকে ১২ জন, এবং সোনারগাঁ উপজেলা এলাকা থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আড়াইহাজার, বন্দর উপজেলা (৫ টি ইউনিয়ন),এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে কারো নমুনা সংগ্রহ করা হয়নি। এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৩৬৮ জনের। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা পজেটিভ এসেছে ১০২ জনের।

জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় আড়াইহাজার উপজেলা এলাকায় ১২ জন সহ মোট করোনায় আক্রান্ত হয়েছে ২৮৮ জন। বন্দর উপজেলায় ৫টি ইউনিয়নে) গত ২৪ ঘন্টায় ১ জন সহ আক্রান্ত হয়েছে মোট ১০৩ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ২১ জন সহ করোনায় আক্রান্Í হয়েছে মোট ১ হাজার ২৯৫ জন। রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় জেলার সর্বোচ্চ ৫০ জন সহ মোট করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫৩৯ জন।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৩ জন সহ মোট ৯৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় কোন করোনা রোগী সনাক্ত না হওয়ায় এ উপজেলায় করোনা রোগীর সংখ্য অপরিবর্তিত ২৮৫ জন। এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় ১০২ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৫০০ জন।

আক্রান্তদের মধে ৭ জুন শনিবার পর্যন্ত মৃত্যু বরণ করেছে আড়াইহাজারে ২ জন, বন্দর উপজেলায় (৫টি ইউনিয়নে) ২ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৫৩ জন, রুপগঞ্জ উপজেলায় ২ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোট ১৮ জন এবং সোরনারগা উপজেলায় মোট ৮ জন সহ জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৮৫ জন ।

 

এ নিয়ে ৭ জুন রবিবার পর্যন্ত নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৪০ জন সহ নমুনা সয়গ্রহ হয়েছে মোট ১৫ হাজার ৩৬৮ জনের। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ১০২ জন সহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজার ৫০০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ৮৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৯১০ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০