News Editor
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলছিল গত রোববার। সেই খেলা শেষ হতে না হতেই পাকিস্তান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ক্রিকেট বোর্ডের ঘোষণা— আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান। সঙ্গে সঙ্গে ভারত-পাকিস্তানের দ্বৈরথ নিয়ে ক্রিকেট আকাশে শঙ্কার মেঘ জমে। 

বিশেষ করে মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে কি না, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে প্রস্তুতি। যেদিন বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল, সেই দিনেই উদীয়মানদের এশিয়া কাপে মাঠে নামবে ভারত ও পাকিস্তানের ‘এ’ দল। এখন পর্যন্ত যে পরিস্থিতি, তাতে ভারত ও পাকিস্তানের মূল জাতীয় দলের ম্যাচটি হচ্ছেই না। তবে ব্যাংককে দুই দেশের ‘এ’ দলের ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি বা নির্দেশনাও আসেনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো-র প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের নারী দলের ম্যাচটি হবে। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নারীদের ‘এ’ স্কোয়াড জানিয়ে দেয়। এ গ্রুপে তারা ভারতের ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও নেপালকে পেয়েছে। এখন পর্যন্ত যতদূর তথ্য পাওয়া গেছে, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের প্রভাব এই ম্যাচে পড়ছে না।

তাছাড়া পিসিবির বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা এখন পর্যন্ত গুঞ্জন হিসেবে ভেসে বেড়াচ্ছে। এই ইস্যু নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য এখন পর্যন্ত বোর্ড মিটিং ডাকেনি আইসিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০