Hamidul Haque
৮ মে ২০২৫, ৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০০ কোটির পথে স্ন্যাপচ্যাট

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে তরুণ-তরুণীদের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর দিক থেকে বড় মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। স্ন্যাপ ইনকরপোরেটেডের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ৯০০ মিলিয়ন বা ৯০ কোটিতে। এই গতি অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি খুব দ্রুতই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে।

স্ন্যাপচ্যাটের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ৪৬ কোটি। যা আগের বছরের তুলনায় প্রায় ৪ কোটি বেশি। তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় এ অ্যাপে ছবি ও ভিডিও শেয়ারের পাশাপাশি রয়েছে এআর ফিল্টার, স্টোরিজ, স্পটলাইট এবং মেসেজিং–এর মতো আকর্ষণীয় ফিচার। ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী এসব ফিচারে নিয়মিত পরিবর্তন ও নতুনত্ব আনায় অ্যাপটি ব্যবহারকারীদের কাছে ক্রমেই আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, কেবল ব্যবহারকারী নয়, আয় ও বিজ্ঞাপন দিকেও বড় অগ্রগতি অর্জন করেছে স্ন্যাপ। বিজ্ঞাপন থেকে আসা আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, এবং বিজ্ঞাপনদাতার সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ। বিশেষ করে ভিডিও কনটেন্ট ঘিরে ব্যবহারকারীদের আগ্রহ বেড়েছে। উত্তর আমেরিকায় স্ন্যাপ স্টারদের পোস্ট প্রকাশের হার বেড়েছে ১২৫ শতাংশ। যা বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

স্ন্যাপ বর্তমানে কাজ করছে একটি পরবর্তী প্রজন্মের এআর অপারেটিং সিস্টেম তৈরিতে। একইসঙ্গে চলছে নতুন ধরণের বিজ্ঞাপন পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ। এছাড়া, স্ন্যাপচ্যাট ছাড়াও স্ন্যাপের অন্যান্য সেবার মধ্যে রয়েছে স্পেক্টাকলস, স্ন্যাপ এবং বিটমজি—যেগুলোও প্রযুক্তি বাজারে ধীরে ধীরে অবস্থান তৈরি করছে।

স্ন্যাপ ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইভান স্পিগেল বলেন, “২০২৫ সালের প্রথম প্রান্তিক আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ব্যবহারকারী, কনটেন্ট এবং বিজ্ঞাপনের প্রতিটি ক্ষেত্রে আমরা ইতিবাচক অগ্রগতি দেখেছি।”

তিনি আশা প্রকাশ করেন, ১০০ কোটি ব্যবহারকারী অর্জনের মাধ্যমে স্ন্যাপ নতুন এক যুগে প্রবেশ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১০

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১১

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১২

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৬

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৭

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৮

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৯

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

২০