নিউজ ডেস্ক
১৭ মে ২০২০, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা ভাইরাস মুঠোফোন অ্যাপ আনার পরিকল্পনা

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ যাচাইয়ে একটি মুঠোফোন অ্যাপ আনার পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি মাসেই অ্যাপটি চালুর কথা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তথ্য কর্মকর্তা বার্নার্দো মারিয়ানো টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে গত শুক্রবার বিষয়টি জানান। তিনি বলেন, মুঠোফোনে ইনস্টল করার পর অ্যাপটি ব্যবহারকারীর উপসর্গ সম্পর্কে জানতে চাইবে। এরপর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অ্যাপটি বলে দেবে, ব্যবহারকারীর করোনা সংক্রমণের আশঙ্কা আছে কি না।

বার্নার্দো মারিয়ানো বলেন, সংক্রমণের আশঙ্কা থাকলে কীভাবে পরীক্ষা করাতে হবে, তা–ও জানিয়ে দেবে অ্যাপটি। এ ক্ষেত্রে অবশ্য দেশভেদে তথ্যের ভিন্নতা থাকবে। অ্যাপের বৈশ্বিক একটি সংস্করণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাপ স্টোরে ছাড়বে। এরপর যেকোনো দেশের সরকার চাইলে অ্যাপের প্রযুক্তি ব্যবহার করে এতে নতুন সুবিধা যোগ করে নিজেদের মতো সংস্করণ ছাড়তে পারবে।

করোনা মোকাবিলায় ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য এরই মধ্যে সরকারিভাবে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মুঠোফোন অ্যাপ ছেড়েছে। এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী উপসর্গের ভিত্তিতে কোথায় গিয়ে করোনা পরীক্ষা করানো যাবে, তা জানতে পারছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১০

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১২

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৩

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৪

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৫

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৬

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

১৭

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

২০