News Editor
২৩ জুলাই ২০২৫, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিএমএইচে দগ্ধ শিক্ষার্থীদের খোঁজ নিলেন নৌ উপদেষ্টা

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন। সেখানে তিনি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দেন।

এছাড়াও, জুলাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন ছাত্রদের অবস্থাও তিনি প্রত্যক্ষ করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উত্তরায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাকে ‘সমগ্র জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন নৌ উপদেষ্টা। নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ড. সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। এরইমধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে একটি মেডিকেল টিম দেশে এনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টার এ সময়ের পরিদর্শনে সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০