নিউজ ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারা দেশে ৫৩ হাজার ৩৬৭ অপরাধী গ্রেফতার : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগে সারা দেশে ৫৩ হাজার ৩৬৭ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মামলা এবং ওয়ারেন্টের ভিত্তিতে ৩৩ হাজার ৫১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে শুরু হওয়া চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ১৯ হাজার ৮৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে ৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ১৯১ রাউন্ড গুলি, ৭২২টি কার্তুজ, ৬৯৪টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার শেল, বারুদ এবং বোমা তৈরির উপকরণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করতে পারে এমন যে-কোনো ধরনের অপকর্ম বা কার্যকলাপ কঠোরভাবে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টাকারী যে কারও বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা সকল আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের অবাধে চলাফেরা রোধ করতে এবং অবৈধ ও লুটপাটকৃত অস্ত্র উদ্ধারের জন্য দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে, চেকপোস্ট, টহল এবং বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে।

সশস্ত্র বাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সমন্বিত প্রচেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব বলে প্রত্যাশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০