Hamidul Haque
২৫ মে ২০২০, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সারা‌দে‌শে ‌করোনা মু‌ক্তি‌তে বি‌শেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত হয়েছে। ঈদের জামায়াত শেষে নামাজে অংশ নেয়া মুসল্লিরা দোয়ায় অংশ নেন। তারা করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে মহান আল্লাহ তায়ালার কাছে আশ্রয় চান।

দেশের প্রতিটি মসজিদেই করোনা থেকে বাঁচার জন্য দোয়া করা হয়। ইমাম সাহেবরা দোয়া পরিচালনার সময় মুসল্লিরা আমিন আমিন ধনি উচ্চারণ করেন। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বেশ কয়েকটি মসজিদ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল সাতটায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারি কাজী মাসুদুর রহমান।

নামাজ আদায়ের পর মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি বৈশ্বিক করোনা মহামারি থেকে মুক্তি লাভের জন্যে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় হাজার হাজার মুসল্লি দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান এবং করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বিশ্বের সব মানুষের জন্য দোয়া করেন।

এরপর সকাল ৮টা, ৯টা ও ১০টার জামাতেও করোনা থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পৌনে ১১টায় বায়তুল মোকাররমে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

বায়তুল মোকাররম ছাড়াও দেশের সব মসজিদে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে দোয়া করা হয়। এদিকে দেশের সব মসজিদেই সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০