News Editor
২ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে গত ২১ নভেম্বর টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তাকে ক্ষমতা ছেড়ে নিজ দেশ থেকে চলে যাওয়ার জন্য বলেছেন ট্রাম্প। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে খুব কম সময় কথা হয়েছে। ওই সময় ট্রাম্পের কাছে মাদুরো বিভিন্ন দাবি দাওয়া জানান। তবে ট্রাম্প তার বেশিরভাগই প্রত্যাখ্যান করেছেন।

রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছেন, মাদুরো বলেছেন যদি তাকে ও তার পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাহলে তিনি দেশ ছাড়তে রাজি আছেন। সাধারণ  ক্ষমার মধ্যে রয়েছে তার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা মামলা।

এছাড়া ভেনেজুয়েলার আরও ১০০ কর্মকর্তার ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মাদুরো। যাদের বেশিরভাগের বিরুদ্ধ মানবাধিকার লঙ্ঘন, মাদক চোরাচালান অথবা দুর্নীতির অভিযোগ রয়েছে।

ট্রাম্প তার বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তার হাতে এক সপ্তাহ সময় আছে। এরমধ্যে পরিবার নিয়ে নিজের পছন্দের গন্তব্যে যেতে পারবেন তিনি।

এই এক সপ্তাহের আল্টিমেটাম গত শুক্রবার শেষ হয়। এরপর শনিবার ট্রাম্প অবৈধভাবে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন বলে জানিয়েছে দুটি সূত্র।

এরআগে রোববার ট্রাম্প স্বীকার করেন মাদুরোর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি।

রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে মাত্র ১৫ মিনিট কথা হয়েছে। মাদুরোর সামনে এখন খুব বেশি ‘অপশন’ নেই বলে উল্লেখ করেছে বার্তাসংস্থাটি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০