নিউজ ডেস্ক
৩০ অগাস্ট ২০২৫, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সকাল থেকেই কাকরাইলে জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

অনলাইন ডেস্ক: শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। তবে কার্যালয়ের জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।

শনিবার সকালে কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে এ চিত্র দেখা যায়।

দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল আটটা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করবেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।

জাতীয় পার্টি অফিসের আশেপাশের দোকানগুলোও খুলতে শুরু করেছে। শুক্রবার ( ২৯ আগস্ট) জাতীয় পার্টি অফিসের সামনে সড়কে দুইপক্ষের পাল্টাপল্টি নিক্ষেপিত ইটপাটকেলগুলো এখনো রয়ে গেছে। আশেপাশের দোকানেও ঢুকে যায় ইটপাটকেল। এসব দোকান খুলেই ইটপাটকেল পরিষ্কার করছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০