নিউজ ডেস্ক
১১ অগাস্ট ২০২৩, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেষ্টা করছে বিএনপি: আমু

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি আজকে নির্বাচনকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায়, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেষ্টা করছে, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশের রাজনীতিতে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের সূচনা করেছে। তারা (বিএনপি) গণতন্ত্রের পেছনে ছুরিকাঘাত করে ক্ষমতায় আসতে চায়। নির্বাচনকে বানচাল করতে চায়।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় আমিন কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর ১৪ দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, কারো দয়ায় শেখ হাসিনা ক্ষমতা আসেন নাই। এ দেশের মানুষের ভোটে বার বার ক্ষমতায় এসেছেন। জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করেছেন।

বিএনপি ২০১৩-১৪ সালে আন্দোলন শুরু করেছিল‒ একথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন নিরীহ মানুষ মারা যেত। ২০১৩-১৪ সালে নির্বাচনে মানুষ যখন তাদের প্রত্যাখ্যান করল, তারা অগ্নি-সন্ত্রাসের আশ্রয় নিলো। তারা রাতের অন্ধকারে মানুষ হত্যা শুরু করল, বোমা মেরে অগ্নিসন্ত্রাস করে শত শত মানুষকে আহত করল, হত্যা করল, হাজার হাজার গাছ কেটে মানুষের পথ চলার পথ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হয়েছে, পারে নাই। আজকে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হয়েছে। আগামীতে এদেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে।

আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা যখন পাকিস্তানকে পেছনে ফেলে সমস্ত সূচকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে সারা বিশ্ব যখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে, তখন তাদের গাত্রদাহ হয়। পাকিস্তানের আত্মাদের গাত্রদাহ হয়। সেই গাত্রদাহের জ্বালার কারণে শেখ হাসিনাকে আঘাত করতে চায়। শেখ হাসিনাকে তাদের সহ্য হয় না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসানসহ ১৪ দলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০