স্টাফ রিপোর্টার
৪ ফেব্রুয়ারী ২০১৯, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান অনিয়ম রোধে দুদকের সুপারিশ

নিউজ ট্রেইলার : শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলা ও অব্যস্থাপনা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৫ পৃষ্ঠার এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুর্নীতি-অনিয়ম রোধে কিছু সুপারিশও করেছে তারা। সুপারিশে বলা হয়, এ ভয়াবহ বিশৃঙ্খলা ও অবক্ষয় থেকে উত্তরণ জরুরি।

আজ সোমবার দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন স্বাক্ষরিত সুপারিশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।প্রতিবেদন তৈরির আগে দুদক চেয়ারম্যান নিজেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছেন। গত ২৭ জানুয়ারি চট্টগ্রামের পাঁচটি বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১১ জন শিক্ষকের মধ্যে ৯ জনকে অনুপস্থিত দেখেন দুদক চেয়ারম্যান। ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ১১ জন শিক্ষকের মধ্যে মাত্র দুজনকে কর্মক্ষেত্রে পাওয়া যায়।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় কাউকেই উপস্থিত পাননি ইকবাল মাহমুদ। শীতলপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি থেকে এক বা দুই বিষয়ে অনুত্তীর্ণ ২৭ শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার টাকার বিনিময়ে দশম শ্রেণিতে উত্তীর্ণ করার প্রমাণ পান দুদক চেয়ারম্যান।সুপারিশে এমন অনেক সরেজমিন তথ্য তুলে ধরে বলা হয়, শিক্ষকরা নিয়মিত স্কুলে না এসেই দায়িত্ব পালন করছেন। অনুত্তীর্ণ ছাত্রদের উত্তীর্ণ দেখিয়ে শিক্ষাবিমুখ করা হচ্ছে। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা যাচ্ছে না।এ ভয়াবহ বিশৃঙ্খলা ও অবক্ষয় থেকে উত্তরণ জরুরি বলে মনে করে দুদক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১০

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১১

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১২

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৪

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১৫

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৮

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

২০