নিউজ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৩, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজগুলো ইচ্ছেমতো টিউশন ফি নিয়ে থাকে। এক্ষেত্রে অভিভাবকদের অভিযোগ রয়েছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিমাত্রায় টিউশন ফি আদায় করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি যৌক্তিক টিউশন ফি নির্ধারণ করতে যাচ্ছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি সংক্রান্ত একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে।

নীতিমালাটি পর্যালোচনার জন্য বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটে একটি সভা অনুষ্ঠিত হবে।

অভিযোগ থেকে জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য টিউশন ফি নির্ধারণে পৃথক কোনো নীতিমালা না থাকায় অতিরিক্ত অর্থ আদায় করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন পরিচালনাকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্বাভাবিক হারে টিউশন ফি আদায় করা হয়ে থাকে। শিক্ষার্থী ভর্তি নীতিমালায় ভর্তি ফি নির্ধারিত হওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সেই ফি টিউশন ফির সঙ্গে ভাগ করে নিয়ে থাকে। আবার পুনঃভর্তি ফি বাতিল করা হলেও বিভিন্ন নামে এই ফি আদায় করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এভাবে শিশুদের শিক্ষা ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে চাপে পড়ছেন অভিভাবকরা।

জানা যায়, টিউশন ফি নীতমালা পর্যালোচনার সভায় সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলাম। সভায় উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড-ঢাকার কর্মকর্তাসহ মাউশির ঢাকা আঞ্চলিক উপপরিচালক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০