স্টাফ রিপোর্টার
১৫ মার্চ ২০১৯, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লুটপাটের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে: রিজভী

নিউজ ট্রেইলার :  শুধুমাত্র লুটপাটের জন্য বেআইনিভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সাধারণ মানুষের পেটে ছুরি মারতে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার। লুটপাটের জন্য বেআইনিভাবে শতকরা ১ শত ভাগ বৃদ্ধি করা হচ্ছে। যা বেআইনি ও মনুষ্যত্বহীন পদক্ষেপ।গত ১০ বছরে গ্যাসের দাম ৬ বার বাড়ানো হয়েছে বলে উল্লেখ করে রিজভী বলেন, একচুলা গ্যাসের দাম ৭৫০ টাকা থেকে ১ হাজার ৩৫০ টাকা আর দুই চুলা ৮ শত থেকে ১ হাজার ৪৪০ টাকা করার প্রস্তাব করছে সরকার।ভারতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি প্রতি ঘনমিটারে ৬ মার্কিন ডলার খরচ পড়লেও বাংলাদেশে তা ১০ ডলার খরচ পড়ছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, এটা কেন? বাড়তি টাকা যাচ্ছে রাঘব বোয়ালদের পকেটে। মূল্য বৃদ্ধিতে বেশুমার দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীনদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে।গ্যাসের দাম বাড়লে শিল্প কারখানার বিকাশে বাধাগ্রস্ত হবে দাবি করে রিজভী বলেন, এতে মানুষের কর্মসংস্থানও বাধাগ্রস্ত হবে। এমনিতেই বেকারত্বে মাত্রা বাড়ছে। এখন ঘরে ঘরে বেকারের কারখানা তৈরি হবে। পরিবহন ব্যবসায়ীরা ভাড়া বাড়াবেন। সব মিলিয়ে জীবনযাত্রার ব্যয় বাড়বে।তিনি আরও বলেন, নিউজিল্যান্ডে সফররত আমাদের খেলোয়াড়রা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আমি আল্লাহর কাছে এর জন্য শুকরিয়া জানাচ্ছি। ঘটনার পর পরই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে উদ্বেগ জানিয়েছেন। দলের পক্ষ থেকে সন্ত্রাসী হামলায় নিহতদেরও মাগফেরাত কামনা করছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তিনি আমাদের খেলোয়াড়দের বাঁচিয়ে দিয়েছেন।খালেদা জিয়ার প্রসঙ্গে রিজভী বলেন, ৭৪ বছর বয়সী এই নেত্রীকে চিকিৎসা না দিয়ে ছোট অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রেখে নারকীয় শাস্তি দেওয়া হচ্ছে। এসব করা হচ্ছে শেখ হাসিনার নির্দেশে। খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে ও গ্যাসের মূল্য বৃদ্ধির থেকে দূরে সরে আসতে সরকারকে। অন্যথায় দাবি আদায়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, দলটির চেয়ারপারানের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০