নিউজ ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য, আপ্লুত ‘দিলওয়ালে দুলহানিয়া’ জুটি

প্রায় ৩০ বছর আগে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’–এর স্মরণীয় মুহূর্ত উদযাপন করলেন শাহরুখ খান এবং কাজল। লন্ডনের লিসেস্টার স্কয়ারে সিনেমার আইকনিক দৃশ্যের ভঙ্গিমায় তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন এই দুই তারকা; আর এখনও যে সিনেমাটি মানুষের হৃদয়ে জীবন্ত, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই জনপ্রিয় তারকা জুটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের দুই সন্তান, ছেলে যুগ ও মেয়ে নিসাও।

ছবিতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে শাহরুখ খান; দুজনকেই হাসিমুখে এবং উৎফুল্ল দেখাচ্ছে। তাদের পেছনেই উন্মোচিত ভাস্কর্যটি চোখে পড়ে। ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্যটিতে কাজলের চরিত্র সিমরান এবং শাহরুখের চরিত্র রাজ-এর বিখ্যাত পোজটি ফুটিয়ে তোলা হয়েছে

কাজল সাংবাদিকদের বলেন, “এটি অবিশ্বাস্য। ভাস্কর্যটির সামনে আমাদের সন্তানদের সঙ্গে থাকা যেন পুরনো ইতিহাসকে নতুন করে জীবন্ত করার মতো। ৩০ বছর পরও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যে ভালোবাসা পাচ্ছে, তা সত্যিই আশ্চর্যজনক।”

শাহরুখ খান বলেন, ‘সিনেমাটি আমরা বিশুদ্ধ হৃদয় দিয়ে করেছি। ভালোবাসার গল্প বলেছি, যা সব বাধা পার করতে পারে। হয়তো এজন্যই ৩০ বছর পরও এটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কাজল ও আমি এই ভালোবাসা দেখে সত্যিই আনন্দিত।’

এদিকে, ভাস্কর্যটি উন্মোচনের সময় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ; কাজল তখন ছেলে ও মেয়েকে ডেকে আনার চেষ্টা করেন। ক্যামেরার সামনে নিসা হাসিমুখে পোজ দেয়, আর যুগকে দেখা যায় খানিকটা লাজুক ভঙ্গিতে। এই মুহূর্তটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তরা তাদের উদ্দীপনা প্রকাশ করতে থাকেন।

একজন ভক্ত লিখেছেন, ‘যুগ আর শাহরুখকে একদম বাবা-ছেলের মতো লাগছে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘৩২ বছর পরও শাহরুখ-কাজলের আইকনিক জুটি এবং সন্তানদের সঙ্গে এই মুহূর্ত যেন এক সম্পূর্ণ গল্প তৈরি করেছে।’

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ পরিচালনা করেছিলেন আদিত্য চোপড়া। এটি ১৯৯৫ সালে মুক্তি পায়। এখনও সিনেমাটি রোমান্টিক ক্লাসিক হিসেবে প্রজন্মের পর প্রজন্ম সিনেমাপ্রেমীদের কাছে সমাদৃত।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০