স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২০, ৭:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে করোনা রোগী শনাক্ত

এবার রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে করোনা রোগী শনাক্ত হয়েছে।  বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই সংখ্যালঘু রোহিঙ্গা শরণার্থীকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলেও এই প্রথম রোহিঙ্গা শিবিরে কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া গেল।

রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত

জানা গেছে, আজ বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পের ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ওই দুই জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, আক্রান্ত দুই জনের সংস্পর্শে এসেছিলেন এমন আরো ৬ জনকে আলাদা করে রাখা হয়েছে।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে একজনকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যজনকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে।

ডা. তোয়াহা ভুঁইয়া বলছেন, ১ হাজার ৯০০ শরণার্থীকে আলাদা করা হয়েছে বলে এর আগে যে খবর বেরিয়েছিল তা সঠিক নয়। বরং ১ হাজার ৯০০ জনকে আইসোলেশনে রাখার মতো ১২টি সেন্টার প্রস্তুত রাখা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু হওয়ার পর পরই স্বাস্থ্য বিশেষজ্ঞরা রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্পগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কারণ সেখানে অল্প জায়গায় প্রায় ১০ লাখ রোহিঙ্গা ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন। এই উৎকণ্ঠা থেকেই গত ৪ মার্চ আংশিক ও ১৪ মার্চ রোহিঙ্গ ক্যাম্প পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ বৃহস্পতিবারের তথ্যানুযায়ী, দেশে এ পর্যন্ত ১৮ হাজার ৮৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৮৩ জনের। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০