News Editor
২ ডিসেম্বর ২০২৫, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রের দায়িত্ব পেলে জনগণকে অন্ধকারে রেখে কিছুই করব না : জামায়াত আমির

পচা এই সমাজ আর চলবে না, এটা বদলাতেই হবে বলে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এটা বদলাতে চাই, পরিবর্তন করতে চাই। তিনি বলেন, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে অন্ধকারে রেখে কিছুই করব না। জনগণকে সঙ্গে নিয়ে স্পষ্ট আলোয় এনে আমরা এ সমাজকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রোকেয়া সরণিতে মেহফিল কনভেনশন হলে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় জামায়াতে ইসলামী ঢাকা ১৫ আসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর জামায়াতসহ চিকিৎসাখাতের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।জামায়াত আমির যুবকদের প্রত্যাশা পূরণ, দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো এবং দরদি, মানবিক ও ইনসাফের সমাজ গড়ার জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন, আমরা কোনো সিদ্ধান্তের আগে অবশ্যই অংশীজনদের বাস্তবধর্মী মতামত আমলে নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতেই সেটা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

ওষুধ কম্পানির নানা সুবিধা ও প্রলোভনের কারণে অনেক চিকিৎসক তাদের পেশাগত নীতিমালা ভুলে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, একজন চিকিৎসক সমাজে হালাল আয়-রোজগার ও সম্মানের সঙ্গে জীবনযাপনের পূর্ণ সুযোগ রাখেন।

কিন্তু অনেকেই সেই হালাল পথ ছেড়ে অবৈধ উপার্জনের পেছনে ছুটছেন, যা নৈতিক ও ধর্মীয়ভাবে ভয়াবহ অপরাধ। আপনাদের এত অস্থিরতা কেন? কেন সবর নেই? গাড়ি লাগবে, ফ্ল্যাট লাগবে, বিদেশ যাওয়ার টিকিট লাগবে, ছেলের বিদেশে থাকার খরচ লাগবে এসব পূরণ করে দিচ্ছে ওষুধ কম্পানিগুলো। আর এই সুবিধা পেতে পেতে চিকিৎসক অন্ধ হয়ে যান। 

ওষুধ কম্পানির দেওয়া গাড়ি, ফ্ল্যাট, টিকিট, বিদেশ ভ্রমণের স্পন্সরসহ নানা সুবিধার বিনিময়ে চিকিৎসকদের অন্ধভাবে নির্দিষ্ট কম্পানির ওষুধ লেখাকে ভয়াবহ অনৈতিক ও হারাম বলে উল্লেখ করেছেন জামায়াত আমির।

তিনি বলেন, আমি যতটুকু হালাল এবং হারামের সীমা বুঝি নির্দ্বিধায় বলতে পারি এগুলো সম্পূর্ণ হারাম। আপনারা আগুন দিয়ে পেট ভরবেন কার জন্য। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৩

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৪

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৫

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৬

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৯

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

১০

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

২০