নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২৪, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাম মন্দির উদ্বোধন করলেন মোদি

অনলাইন ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

২০১৯ সালে অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জায়গাটি একটি ট্রাস্টকে দেয়া যেতে পারে এবং সেখানে একটি রাম মন্দির তৈরি করা যেতে পারে। এরপর ২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি। প্রায় ১৮ হাজার কোটি রুপি ব্যয়ে মন্দিরটি নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। কাজ সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচার। ঠিক বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ডে ‘অভিজিৎ মুহূর্ত’ শুরু হয়। এ সময় সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন মোদি। ‘প্রাণপ্রতিষ্ঠা’ ৮৪ সেকেন্ডে হলেও অযোধ্যার রামমন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলে এক ঘণ্টার বেশি সময় ধরে।

রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে প্রায় ৮ হাজার অতিথিসহ লাখ লাখ দর্শনার্থী সেখানে উপস্থিত হয়েছেন। আমন্ত্রণ পেয়েছেন বলিউডের সেলিব্রেটিরাও। উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ড্রোন, স্নাইপার এবং বোমা ডিস্পোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০