News Editor
২২ মার্চ ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে ছাড়ার পর দুঃসংবাদ পিছু ছাড়ছে না কলকাতার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারের পথচলা নতুন নয়। মুস্তাফিজুর রহমানের আগে তাদের সঙ্গে সাকিব আল হাসান লম্বা সময় এবং মাশরাফি বিন মুর্তজা ও লিটন দাস কিছু সময়ের জন্য যুক্ত ছিলেন। অথচ ৮ আসরে ৫টি ভিন্ন দলের হয়ে খেলা মুস্তাফিজ কলকাতার সঙ্গে যাত্রাটাই শুরু করতে পারেননি। তাকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি।

বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে প্রথমবার ৯.২ কোটি রুপিতে কলকাতায় নাম লিখিয়েছিলেন ফিজ। কিন্তু এরপর থেকেই ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রতিবাদ জানাতে থাকে। তাদের ক্ষোভ থেকে রক্ষা পাননি খোদ ফ্র্যাঞ্চাইজি মালিক ও বলিউড বাদশাহ শাহরুখ খানও। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দিলে, সেটি অনুসরণ করে কলকাতা। যাকে কেন্দ্র করে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ দেশটিতে গিয়ে পুরো দল নিয়ে যেতে আপত্তি জানানো বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হয়নি।

এদিকে, আগামী ২৮ মার্চ থেকে পর্দা উঠবে ২০২৬ আইপিএলের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক দুঃসংবাদ সঙ্গী হচ্ছে কলকাতার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েছিলেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। মেগা টুর্নামেন্টটি থেকে ছিটকে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি এই তারকা। আইপিএলের শুরু থেকেই তাকে পাচ্ছে না কলকাতা। এপ্রিলের মাঝামাঝিতে ফিট হয়ে ওঠার পর খেলার মতো উপযুক্ত মনে হলেই কেবল পাথিরানা তাদের স্কোয়াডে যোগ দেবেন বলে জানিয়েছেন কলকাতার প্রধান কোচ অভিষেক নায়ার।

এ ছাড়া হাঁটুর ইনজুরি সারাতে সার্জারি করিয়েছেন কলকাতার আরেক ভারতীয় পেসার হার্ষিত রানা। এর আগে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে চোটে পড়ার পর মূল টুর্নামেন্টে আর খেলা হয়নি। এবারের আইপিএলেও পুরো আসর থেকে এখনই ছিটকে না গেলেও, বড় অংশ মিস করতে পারেন রানা। ফলে তার শূন্যতা পূরণে বিকল্প কাউকে খোঁজারও ইঙ্গিত মিলেছে কলকাতা কোচের কথায়।

ইনজুরির তালিকায় সর্বশেষ নাম আকাশ দীপ। ডানহাতি এই ভারতীয় পেসারও এবার কলকাতার হয়ে খেলার কথা ছিল। কিন্তু পিঠের ইনজুরি থেকে তিনি নির্ধারিত সময়ে পুনর্বাসন শেষ করতে পারেননি। যে কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেছেন আকাশ। মাঠে ফিরতে তার আরও তিন মাস লাগবে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। ফলে তার ছিটকে পড়ার খবর নিশ্চিতভাবে কলকাতার পেস বিভাগে বড় ধাক্কা হিসেবে এসেছে। যদিও তিনি ফ্র্যাঞ্চাইজির বাইরে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

dhakapost

অন্যদিকে, আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের হিসেবে সর্বোচ্চ ২৫.২০ কোটি রুপিতে এবার ক্যামেরন গ্রিনকে কিনেছিলেন শাহরুখের দলটি। এই পেস অলরাউন্ডার মাঝে লম্বা সময় ইনজুরিতে থাকায় তাকে আইপিএল পুরো ৪ ওভার বোলিং করানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও যেভাবে একের পর এক পেসার চোটে পড়ছেন, এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান তারকা গ্রিনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। সে কারণে তিনি ৪ ওভারের কোটা পূর্ণ করতে না পারলে বা কেবল ২ ওভার করলে তার পারিশ্রমিক থেকে ২ কোটি রুপি কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।

মুস্তাফিজের জায়গায় সম্প্রতি জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা। এ ছাড়া তাদের স্কোয়াডে আছেন– বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণ পেসাররা। আকাশ, রানা ও পাথিরানাদের শূন্যতা পূরণে কলকাতার স্কোয়াডে যুক্ত হতে পারেন নতুন কোনো পেসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

৩

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

৪

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

৬

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৭

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৮

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৯

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১০

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১১

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১২

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৩

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৪

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৫

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৭

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৮

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৯

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

২০