Hamidul Haque
১৩ মে ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলা দিয়ে লায়লা আমাকে ব্যবহার করছে : মামুন

অনলাইন ডেস্ক : বিনোদন ও আনন্দের মাধ্যম হলেও টিকটক বাংলাদেশি নাগরিকদের জন্য হয়ে উঠছে এক অদ্ভুত প্লাটফরম। বাংলাদেশি অধিকাংশ টিকটকারই বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনায় থাকেন বছরজুড়ে। যাদের মধ্যে অন্যতম টিকটকার প্রিন্স মামুন ও তার স্ত্রী লায়লা। দুজনকে ঘিরে আলোচনা সমালোচনা যেন নিত্যদিনের বিষয়! বিচ্ছেদ-মামলা বিতর্কের পর এখন আবারও আলোচনার কেন্দ্রে এ জুটি।

লায়লার করা মামলায় কারাবরণ শেষে জামিনে মুক্তি পান মামুন। জামিনের পর তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও তা স্থায়ী হয়নি। হঠাৎ করেই শুরু হয় নতুন করে বিবাদ।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মামুন ও আরেক টিকটকার অনামিকা ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও, যা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায়, অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা।

তার দাবি, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন। উল্টো তার দাবি, মাদকাসক্ত লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
রবিবার (১১ মে) মধ্যরাতে ‘লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে লায়লাকে বলতে শোনা গেছে, ‘সবসময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন।

আপনারা মনে করেন আমিই ভিলেন। কিন্তু বলে রাখি একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে কখনও আটকে রাখা যায় না। কেন আমাকে খারাপ বানানো হয়?’

তিনি বলেন, ‘আমি মামুনকে নেশা করতে বাধা দেই, মদ না খাওয়ার জন্য বলি আর মেয়েদের সঙ্গে নষ্টামি করতে নিষেধ করি। এই তিন কারণে আমাকে খারাপ বানানো হয়েছে, হয় এবং আগামীতেও হবে! এই তিনটি কারণে ২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছিল।’

আলোচিত এই টিকটক অভিনেত্রী ভিডিও বার্তায় দাবি করেছেন, ‘প্রিন্স মামুন আমার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করেছে। তারপরও কোনো অভিযোগ করিনি। সে (মামুন) আমার কাছ থেকে অনেক গুলো টাকা নিয়েছে। তাছাড়া গাড়ি, বাড়ি কিনে দিতে হবে সেইজন্য গতকাল সকালে সে আমার বাসায় অনুপ্রবেশ করে গালিগালাজ করে।’

এদিকে লায়লার অভিযোগের বিষয়ে দেশের এক সংবাদমাধ্যমকে প্রিন্স মামুন বলেন, সত্যি বলতে আমি এখন একদম অসহায়। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসাচ্ছে লায়লা। বাচ্চা নষ্টের কথা বলছে এটাও পুরো মিথ্যা। এতোদিন তো এইসব বলে নাই তাহলে আজকে কেন হুট করেই এইসব বলছে? শুধু তাই নয় টাকা খরচ করে মিথ্যা বিয়ের কাগজ পত্র বানিয়ে সবাইকে দেখাচ্ছে। দিনের পর দিন ও আমাকে ব্ল্যাকমেইল করেই যাচ্ছে।

মিথ্যা মামলা দিয়ে লায়লা বার বার হয়রানি করছে উল্লেখ করে মামুন আরও বলেন, ‘লায়লা আমাকে ব্যবহার করতো। আমাকে তার কথা মত চলতে আইনি রাস্তা ছাড়াও যা যা করা দরকার সব করতো। আমি আসলে সত্যি খুব অসহায় হয়ে পড়েছি। একজন মহিলা হিসেবে যত ধরনের সুবিধা নিচ্ছে লায়লা। বারবার মামলার হুমকি দিয়ে শারীরিক চাহিদা মেটাতো তার। এমন কি আত্মহত্যার হুমকিও দিতো আমাকে ফাঁসানো জন্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০